News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাম্প মেশিন বিকল, সাতদিন যাবৎ জল নেই, খোয়াইয়ে সড়ক অবরোধ
Image

পাম্প মেশিন বিকল, সাতদিন যাবৎ জল নেই, খোয়াইয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷  পানীয় জলের যন্ত্রনায় অতিষ্ঠ খোয়াই জাম্বুরা এলাকার মানুষ৷ ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী৷ বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হলেও অবস্থার কোন ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেই৷ অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙতে সরকারকে সজাগ করতে রাস্তার নামে খোয়াই জাম্বুরা এলাকার মানুষ৷
বৃহস্পতিবার সকাল সাতটায় পানীয় জলের দাবিতে ও বিকল পাম্প মেশিন মেরামতের দাবিতে খোয়াই মহকুমা জাম্বুরায় এলাকাবাসী খোয়াই – চাম্পাহাওর সড়ক অবরোধ করে৷ গত ছয় সাত দিন ধরে জল নেই জাম্বুরা এলাকায়৷ জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জল সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ জলের জন্য হাহাকার উঠেছে সেসব ওয়ার্ড এলাকায়৷ জানা গেছে, জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ রয়েছে একটি ডিপ টিউবওয়েল রয়েছে৷ ডিপ টিউবয়েলের মাধ্যমে জল উত্তোলন করে পাম্প হাউসে পরিশোধন করেই ভূগর্ভস্থ জল পাইপ লাইনে সরবরাহ করা হচ্ছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড৷ জাম্বুরা গ্রামপঞ্চায়েত এলাকার পানীয় জলের উৎস এই পাম্প হাউস গত ৬-৭ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে৷ যার ফলে জল সরবরাহ বন্ধ৷ পানীয় জলের জন্য আহাকার গ্রামবাসীর৷ জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তীব্র আকার ধারণ করেছে বলে জানান অবরোধকারীরা৷   এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top