News Flash

  • Home
  • দিনের খবর
  • এনসিসি রাজ্যকে খরচের হিসেব দিলেই মিলবে টাকা , দাবি রাজ্যের অর্থমন্ত্রীর
Image

এনসিসি রাজ্যকে খরচের হিসেব দিলেই মিলবে টাকা , দাবি রাজ্যের অর্থমন্ত্রীর

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : এনসসি-র দাবি গত ২ বছর ধরে টাকা বকেয়া রেখেছে রাজ্য। ফান্ড থেকে দেওয়া হচ্ছে না কোনও টাকা। বকেয়া প্রায় ১০ কোটি টাকা। তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এনসিসির দাবি, প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না। শুধু তাই নয় দাবি, রাজ্য এনসিসি’র জন্য ২৫ শতাংশ টাকা দেয়। সেই বরাদ্দও কাটছাঁট করা হয়েছে। দাবি, অর্থ বকেয়া থাকার জন্যই আটকে রয়েছে বি ও সি সার্টিফিকেটের পরীক্ষা। মানে প্রায় ৪১ হাজার ক্যাডেটের পরীক্ষা এখনও নেওয়া হয়নি অর্থের অভাবে।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এনসিসি রাজ্যকে খরচের হিসেব দিলেই মিলবে টাকা। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, চলতি মাস পর্যন্ত এনসিসি’র সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছে রাজ্য।

উল্লেখ্য, ন্যাশনাল ক্রেডিট কোরসের দাবি, গত দু’ বছর মিলে বকেয়া রয়েছে প্রায় ১০ কোটি। জানা গিয়েছে, এই বিষয়ে রাজ্যের এডিজি (এনসিসি) একটি চিঠি দিয়েছে ডিজিকে (এনসিসি)। আরও জানা গিয়েছে, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬ দফায় এই বিষয়ে রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে এনসিসি। রাজ্যের মুখ্যসচিব এবং অর্থ সচিবের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এনসিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, টাকার অভাবে ক্যাম্পের আয়োজন করাও সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, এনসিসিকে রাজ্য ২৫ ও কেন্দ্র ৭৫ শতাংশ ফান্ড দেয়। তবে এনসিসি সূত্রে খবর, আগে ফান্ডের টাকা রাজ্য দেয়। তারপরে ৭৫ শতাংশ ফান্ড দেয় কেন্দ্র।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top