News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় একই দিনে দুই ব্যক্তির বিষপানে আত্মহত্যার চেষ্টা
Image

তেলিয়ামুড়ায় একই দিনে দুই ব্যক্তির বিষপানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার  দুইটি স্থানে একই দিনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দুই ব্যাক্তির৷ প্রথম ঘটনাটি সংগঠিত হয় বুধবার তেলিয়ামুড়া থানা এলাকার ব্যারেজ সংলগ্ণ এলাকায় এবং পরবর্তী ঘটনাটি সংঘটিত হয় তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায়৷ বুধবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ণ এলাকায় এক ব্যাক্তি পড়ে রয়েছে৷ পরবর্তীতে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাক্তির শরীরে এবং মুখের গন্ধ অনুভব করে বুঝতে পারে ওই ব্যাক্তি বিষ জাতীয় কিছু সেবন করেছে৷ পরবর্তীতে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ জানা গেছে, ওই ব্যাক্তির নাম সুমন দেবনাথ৷  রানীরবাজার নোয়াগাঁও বাগবাড়ি এলাকার বাসিন্দা সে৷ পরবর্তীতে ওই ব্যাক্তির প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে৷ তবে কি কারণে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় এসে  বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে রইল এই ব্যাপারটি ধোঁয়াশা থেকেই গেল৷  অপরদিকে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায় শংকর শর্মা নামের এক ব্যাক্তি আকন্ঠ মদ্যপান করে৷ সেই সঙ্গে বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে থাকে৷ ওই রাস্তা ধরে আসা এক অটোচালক ব্যাক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে প্রত্যক্ষ করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে৷

Releated Posts

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top