News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু পালাটানায়
Image

বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু পালাটানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  সোমবার দুপুরে পূর্ব পালাটানা এলাকায় নিজ বাড়ির সামনে দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু৷ মৃত ব্যক্তির নাম ভানু রঞ্জন ভৌমিক৷ বয়স ৬৮ বছর৷ তিনি গুরুতর আহত হওয়ার পর পরিবারের লোকজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ মঙ্গলবার মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় দুর্ঘটনার পর বাইক চালক দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ যার ফলেই তাকে আটক করতে সক্ষম হয়নি স্থানীয়রা৷ এ বিষয় নিয়ে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে৷ ভানু রঞ্জন ভৌমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top