News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বতন কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজী মাধ্যম কলেজ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

পূর্বতন কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজী মাধ্যম কলেজ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ পূর্বতন কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজী মাধ্যম কলেজ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ কেন্দ্রীয় প্রকল্পে এককালীন বিশেষ আর্থিক সাহায্যে স্বাস্থ্য, নগরোন্নয়ন, বিদ্যালয় শিক্ষা, টি আই টি-র বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আজ মহাকরণে আয়োজিত পর্যালোচনা সভায় মুখ্যসচিব ওয়াই পি সিং এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রধান সচিব, সচিব, আধিকর্তা সহ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
সরকারি মেডিক্যাল কলেজে সাততলা বাড়ি নির্মাণের কাজ চলেছে৷ আই জি এম হাসপাতালে একটি পাঁচ তলা বাড়ি, নাসিং ইনষ্টিটিউটের বাড়ি নির্মাণের কাজ চলছে৷ ক্যান্সার হাসপাতালের সম্প্রসারণে নতুন বাড়ি তৈরীর কাজ চলছে৷ তাছাড়া, অমরপুর সোনামুড়া, কাঞ্চনপুর হাসপাতালে নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য কেন্দ্রের বাড়িগুলি যেন সঠিক পরিকল্পনা নিয়ে তৈরী করা হয়৷ পূর্ত দপ্তর এবং হাউসিং বোর্ড রইস্যাবাড়ি, ছামনু, কদমতলা, বিলোনীয়া, বিশালগড়, বিশ্রামগঞ্জ, খোয়াই, গোলাঘাটিতে এবং আগরতলায় বিজয়কুমার সুকলের নির্মাণ কাজ করছে৷ কোন সুকলের কাজ কবে নাগাদ শেষ করা যাবে তা সভায় তুলে ধরা হয়৷ মুখ্যমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের বলেছেন, নতুন সুকল বাড়ি করলেই হবে না৷ এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাও করতে হবে৷ অপরিচ্ছন্ন বিদ্যালয়ে পড়াশুনা করলে বাচ্চারা কি শিখবে?
সভায় জানানো হয় আগরতলা পুর নিগম, বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলির বর্জ্য নিষ্কাশনে বিভিন্ন যন্ত্রপাতি কেনার উদ্যোগে নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটি পুর এবং নগর পঞ্চায়েত এলাকায় বর্জ্য ফেলার জন্য জায়গা বাছাই করতে হবে৷ পুর পুরিষদ, নগর পঞ্চায়েত এলাকা বাড়ার সঙ্গে সঙ্গে আগামী পাঁচ বছর, দশ বছর বা কুড়ি বছরে কতটা বর্জ্য পদার্থ পরিষ্কার করতে হবে তার একটা পরিকল্পনা করতে হবে৷ সেই হিসেবেই প্রতিটি সংস্থাকে বর্জ্য নিষ্কাশনের যন্ত্রপাতি সরঞ্জাম দিতে হবে৷ সঙ্গে সঙ্গে বর্জ্য পদার্থ রিসাইকেল করার ব্যবস্থাও রাখতে হবে৷ সভায় জানানো হয়, টি আই টিতে যেসব নির্মাম কাজের উদ্যোগে নেওয়া হয়েছে তাতে সবমিলিয়ে ব্যয় হবে ১১৭ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী বলেছেন, ইনসটিটিউটের পঠন পাঠনের জন্য বিভিন্ন ব্লকের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে৷ পূর্বতন কেন্দ্রীয় কারাগারের জায়গায় একটি ইংরেজী মাধ্যম কলেজের আনুষঙ্গিক নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্যও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top