News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় এনএলএফটি-র চাঁদার নোটিশ ঘিরে আতঙ্ক, পুলিশের দাবি ভুয়ো
Image

ত্রিপুরায় এনএলএফটি-র চাঁদার নোটিশ ঘিরে আতঙ্ক, পুলিশের দাবি ভুয়ো

আগরতলা, ২৫ অক্টোবর (হি. স.) : উত্সবের মরশুমে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি-র চাঁদার নোটিশ ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। তবে, পুলিশের মতে ওই চাঁদার নোটিশ ভুয়ো। তদন্ত চলছে, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

গত শনিবার ধলাই জেলায় গণ্ডাছড়া মহকুমায় জগবন্ধু পাড়ায় ব্যবসায়ী স্বপন দেবনাথকে এনএলএফটি ৫ লক্ষ টাকা চাঁদার নোটিশ পাঠিয়েছে বলে খবর ছড়িয়েছে। এ-বিষয়ে স্বপন বাবু জানিয়েছেন, গত শনিবার তিনি দোকানে একটি চিঠি দেখতে পেয়েছিলেন। তাতে পাঁচ লক্ষ চাঁদা বাবদ মিটিয়ে দেওয়ার ফরমান ছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি-র কাগজে ওই নোটিশ পাঠানো হয়েছিল এবং চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে চাঁদা মিটিয়ে দেওয়ার হুমকি ছিল। স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, চিঠিতে ১২ অক্টোবরের তারিখ উল্লেখ ছিল এবং সবচেয়ে আশ্চর্যের হল, চিঠি লেখার সময় বহুবার কাটাছেড়া করা হয়েছিল। তাঁর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছে উগ্রপন্থী গোষ্ঠী, বলেন তিনি।  

ঘটনা জানাজানি হতেই গণ্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত এবং এসডিপিও বাপী দেববর্মা জগবন্ধু পাড়ায় স্বপন দেবনাথের দোকানে ছুটে গেছেন। তাঁর কাছ থেকে সমস্ত কিছু জেনেছেন এবং চাঁদার নোটিশের চিঠি হেফাজতে নিয়েছেন।এ-বিষয়ে এসডিপিও বাপী দেববর্মা বলেন, এনএলএফটি-র কাগজেই চাঁদার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু, নোটিশের লেখা দেখে সন্দেহজনক মনে হচ্ছে। কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ওই ঘটনার পেছনে মূল কান্ডারী বলে মনে করা হচ্ছে। তাঁর কথায়, তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে, ওই চাঁদার নোটিশ ভুয়ো বলেই মনে হচ্ছে। কারণ, এনএলএফটি-র প্যাড কালার জেরক্স করে ব্যবহৃত হয়েছে। তাঁর দাবি, তদন্তে সমস্ত কিছু বেরিয়ে আসবে এবং খুব শীগ্রই রহস্য ভেদ করা সম্ভব হবে। 

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top