News Flash

  • Home
  • প্রধান খবর
  • চেন্নাইয়ে ওষুধের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
Image

চেন্নাইয়ে ওষুধের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

চেন্নাই, ২৪ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ভয়াবহ আগুন লাগল একটি ওষুধের ফ্যাক্টরিতে। সোমবার সকালে চেন্নাইয়ের অশোক নগর এলাকায় অবস্থিত ওই ওষুধের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গোডাউনের ভিতরে থাকা প্রায় সমস্ত কিছু পুড়ে যায়। পরে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

চেন্নাইয়ের দমকল অফিসার রবিন জানিয়েছেন, সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। এটি একটি ওষুধের গুদাম। আগুন নেভানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে শর্টসার্কিট বলেই মনে হচ্ছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top