News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতির, পবিত্র এই উৎসবে অভাবীদের জীবনের কষ্ট দূর করতে আহ্বান
Image

দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতির, পবিত্র এই উৎসবে অভাবীদের জীবনের কষ্ট দূর করতে আহ্বান

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): আলো ও আনন্দের উৎসব দীপাবলি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আলো ও আনন্দের এই পবিত্র উৎসবে জ্ঞান ও শক্তির প্রদীপ জ্বালিয়ে অভাবীদের জীবনে সুখ আনতে দেশবাসীর কাছে প্রতিজ্ঞা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার সকালে এক টুইট বার্তায় দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “সমস্ত দেশবাসীকে দীপাবলির হার্দিক শুভেচ্ছা। আলো ও আনন্দের এই পবিত্র উৎসবে আসুন জ্ঞান ও শক্তির প্রদীপ জ্বালিয়ে অভাবগ্রস্তদের জীবনে সুখ আনতে চেষ্টা করি। এই মহাপর্বে সমস্ত দেশবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top