News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক
Image

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ২৩ অক্টোবর : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টির ফলে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, প্রধান সচিব পুণিত আগরওয়াল, বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আধিকারিকগণ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, এনডিআরএফ বাহিনীর প্রতিনিধি, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রাজ্য অধিকর্তা এন কুলকার্নি প্রমুখ।

সভায় মুখ্যমন্ত্রী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় গুরুত্ব আরোপ করে বলেন, এক্ষেত্রে সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মুখ্যমন্ত্রী রাজ্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বভাসে যা বলা হয়েছে তাতে রাজ্যে আগামী ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলাতেও প্রয়োজনীয় সবরকমের ব্যবস্থা নিতে হবে। তাছাড়াও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাতাবাড়ির ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলি উৎসব ও মেলা উপলক্ষে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দেন। জাতীয় সড়কে ধুস নামলে তা দ্রুত সরিয়ে ফেলার জন্য পর্যাপ্ত ড্রজার রাখার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নিতে হবে। আতঙ্ক সৃষ্টি নয় জনসাধারণকে সচেতন করতেই এই উদ্যোগ নিতে হবে। সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া মাতাবাড়িতে দীপাবলি উৎসব ও মেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্বা আরোপ করেন।

সভায় মুখ্যসচিব জে কে সিনহা জানান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির ফলে পূর্ব ভারত ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই অতিরিক্ত এনডিআরএফ বাহিনী চাওয়া হয়েছে। মুখ্যসচিব জে কে সিনহা আজই মাতাবাড়িতে ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান, আজ বিকেলেই রাজ্যের সব জেলার জেলাশাসকদের সাথে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলিতে রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় গুয়াহাটি থেকে এনডিআরএফ’র অতিরিক্ত বাহিনী রাজ্যে আসছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, ভারী বৃষ্টিপাত ও ঝড় মোকাবিলায় রাজ্যের সর্বত্র আরক্ষা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। আরক্ষা দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সভায় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল দপ্তরের অধিকর্তা এন কুলকার্নি জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ও ২৫ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আগামীকাল দুপুরের দিকে রাজ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ২৫ অক্টোবর সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top