News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় জনসংযোগে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস
Image

সোনামুড়ায় জনসংযোগে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও কংগ্রেস দল সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবেই শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতে
কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৮ নং বুথে কংগ্রেস নেতা মনির হোসেনের নেতৃত্বে গনদেবতাদের বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ বিস্তার করেন৷ মনির হোসেন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ডোর টু ডোর প্রোগ্রামের মাধ্যমে মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে তাতে মানুষ চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন  বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে৷ তিনি বলেন বিজেপি সরকার সুশাসনের নামে সারা রাজ্যে দুঃশাসন কায়েম করেছে৷ তাই রাজ্যের মানুষের কাছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তিনি আহ্বান করেন এবং রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন ঘটাতে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার আর্জি জানান রাজ্যের গণদেবতার নিকট৷ যদিও নির্বাচন আরো প্রায় ৪ মাস বাকী তার আগেই কংগ্রেস দলের ঝান্ডা নিয়ে মনির হোসেনের নেতৃত্বে  মানুষের দরজায় পৌছে গিয়ে নিবিড় সম্পর্ক তৈরী করতে ময়দানে ঝাপিয়ে পরছে কংগ্রেস৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top