News Flash

  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণে সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার
Image

নিয়ন্ত্রণে সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি. স.) : প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকে। তবে সেই সংখ্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার জন। যার মধ্যে বাংলায় সংক্রমিত হয়েছেন শতাধিক।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পজিটিভ হয়েছেন ১৯৪৬ জন। মঙ্গলবার যা ছিল দেড় হাজার। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৭ জন। শতকরা হিসেবে ৯৮.৭৬ %। আর অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজারে কম। মঙ্গলবার ২৬ হাজারের বেশি ছিল এই সংখ্যা। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৭৫ শতাংশ। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৪১ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৩ লক্ষ ৭৬ হাজার ৭৮৭ ডোজ পেয়েছেন দেশবাসী। এদিকে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৬ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ লক্ষ ১৭ হাজার ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৯২ শতাংশ। মহামারী প্রাণ কেড়েছে ২১ হাজার ৫২৪ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। এ মুহূর্তে বাংলার পজিটিভিটি রেট ১.৭৫ শতাংশ।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top