News Flash

Image

জামজুরিতে অটো উল্টে তিনজন আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ আবারো যান দুর্ঘটনা৷ যান দুর্ঘটনা যেন  পিছু ছাড়ছে না৷ মঙ্গলবার দুপুর প্রায় ২:৩০ মিনিট নাগাদ জামজুরি বাজার থেকে শালগড়া যাওয়ার রাস্তার মাথায় একটি অটো  আচমকা উল্টে যায়৷  উল্টে যাওয়া অটোর মধ্যে তিনজন লোক ছিল এবং রাবারের সিট ছিল৷ সঙ্গে রাস্তা আশেপাশের লোকজন হঠাৎ শব্দ পেয়ে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে তাদেরকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে৷ এরপর  ঘটনাস্থলে ছুটে আসে কাকড়াবন  থানার পুলিশ৷ পুলিশ অটোকে থানায় নিয়ে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ বেআইনিভাবে অতিরিক্ত পণ্য বহনের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top