News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী
Image

ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ ও ২৮ অক্টোবর তাঁর পূর্বোত্তরে দুই রাজ্যে সফরের সম্ভাবনা রয়েছে।

এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, আগামী ২৭ কিংবা ২৮ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার সূচী রয়েছে। তবে, এখনো চূড়ান্ত সময়সূচী আসেনি। তিনি বলেন, ত্রিপুরা সফরে পিএম আবাস যোজনায় ঘর প্রাপকদের গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।প্রসঙ্গত, আজ ত্রিপুরা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বৈঠক করেছেন মুখ্য সচিব। তিনি সকলকে সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top