News Flash

  • Home
  • খেলা
  • অফিস ক্রিকেটে কৃষি দপ্তর ও বিদ্যুৎ নিগমের বিশাল জয়
Image

অফিস ক্রিকেটে কৃষি দপ্তর ও বিদ্যুৎ নিগমের বিশাল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। আন্তঃ অফিস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৯৮ রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে জেনারেল এডমিনিস্ট্রেশন রিক্রিয়েশন ক্লাবকে। টস জিতে কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ডেভিড সর্বাধিক ৭২ রান পায়। এছাড়া, মৃনাল ও শুভাশিস যথাক্রমে ৪৪ ও ৩১ রান সংগ্রহ করে। জেনারেল এডমিনিস্ট্রেশনের নির্মল দুটি উইকেট পায় ২৬ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে জেনারেল এডমিনিস্ট্রেশন রিক্রিয়েশন ক্লাব ১৯ ওভারে ৮৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কৃষি দপ্তরের মৃণাল ৪ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করে বেশ সাফল্য পেয়েছে। দিনের অপর খেলায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি নিগম রিক্রিয়েশন ক্লাব ১০৬ রানের বড় ব্যবধানে মধ্যশিক্ষা পর্ষদ রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করেছে। খেলা শুরুতে মধ্যশিক্ষা পর্ষদ টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব কে ব্যাটিং এর আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ সর্বাধিক ৩২ রান পেয়েছে। এছাড়া, জয়তনু পেয়েছে ২৫ রান। মধ্যশিক্ষা পর্ষদের সুমন ১৫ রানে তিনটি এবং তাপস ১৪ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মধ্যশিক্ষা পর্ষদ মাত্র ৩৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাবের বোলার হরিপদ দুই রানের বিনিময়ের চারটি উইকেট দখল করে বেশ নজর কেড়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top