News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, এলাকাজুড়ে চাঞ্চল্য
Image

শান্তিরবাজারে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরনের চেষ্টা করে কতিপয় দূর্বৃত্ত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে এক যুবককে অপরহরেনর চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরণের অভিযোগ উঠে৷ জানা যায়, মনু ভিলেজের কার্মী পাড়ার বাসিন্দা আবদুল গফুর নামে এক যুবক নিজ সন্তানকে বিদ্যালয়ে দিয়ে আসার পথে কিছু সংখ্যক অজানা লোক মারুতিভ্যান গাড়ী করে আবদুল গফুরের মুখে চাপা দিয়ে গাড়িতে উঠানোর প্রয়াস চালায়৷ পরবর্তী সময় আবদুল গফুর চিৎকার চেচামেচি শুরু করায় পাশ্ববর্তী লোকজন  ছুটে আসেন৷ অজ্ঞাত পরিচয়  দুর্বৃত্তরা তখনই  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷  পরবর্তী সময় আবদুল গফুরের পক্ষ থেকে মনপাথর ফাড়িতে  লিখিত মামলা দায়ের করা হয়৷ প্রকাশ্য দিনের বেলায় এইধরনের অপহরণের চেষ্টার অভাযোগকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top