News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষিতে সাফল্যের মুখ দেখছেন এডভোকেট ক্লার্ক নকুল নাথ
Image

কৃষিতে সাফল্যের মুখ দেখছেন এডভোকেট ক্লার্ক নকুল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ কৃষি কাজে তেমন একটা লাভ নেই৷ এই বলে বর্তমান প্রজন্ম যেখানে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে কৃষি কাজ করে লাভবান হল চুরাইবাড়ির এক কৃষক৷ কৃষিকাজে লাভ নেই, এই কথাটি মানতে নারাজ সরসপুরের নকুল নাথ৷ পেশায় তিনি একজন এডভোকেট ক্লার্ক৷ ছুটির দিন সহ বাকি দিনগুলিতে অফিস থেকে বাড়িতে ফিরে নিজের কৃষি জমিতে কৃষি কাজ করে বেশ লাভবান তিনি৷ নিজস্ব জমিতে পানি লাউ ক্ষেত করে ভালো মুনাফা অর্জন করেছেন নকুল নাথ৷ কদমতলা সহ স্থানীয় বাজার গুলিতে তার প্রতিটি পানি লাউ ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে৷ নকুল নাথ জানান তিনি কৃষক পরিবারের সন্তান৷ কৃষি ওনার নেশা৷ এই বছর তিনি পানি লাউ-র ক্ষেত করেছেন৷ ভালো ফলন হয়েছে৷ বাজারে এই লাউর ভালো চাহিদা রয়েছে৷ তিনি আরও জানান বর্তমানে কৃষি কাজ করে লাভ করা যায়৷ অন্য কাজের পাশাপাশি কৃষি কাজ করা যায়৷ এতে নিজের চাহিদা যেমন পূরণ হবে তেমনি আর্থ উপার্জন করা সম্ভব৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top