News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত তিন, নিখোঁজ এক, তীব্র উত্তেজনা কৈলাসহরে
Image

কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত তিন, নিখোঁজ এক, তীব্র উত্তেজনা কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে তিনজন বিজেপি কর্মী আহত হয়েছে৷ আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর একজন নিখোঁজ বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷  রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ও বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত বিজেপির তিন কর্মী৷ অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা রাঙ্গাউটি বাজার এলাকা৷ বিজেপি দলের অভিযোগ বিজেপি দলের কর্মীরা কৈলাসহর এলাকায় তাদের দলীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাঙ্গাউটি বাজার এলাকাতে যেতেই কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর৷ এতে করে গুরুতর ভাবে আহত হয় বিজেপি কর্মী মালিক উল্লা, পুলব দত্ত এবং মতাসির আলী৷ বিজেপি নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানায় যে বিজেপি কর্মী মতাসির আলী নিখোঁজ৷ অপরদিকে কংগ্রেস দলের অভিযোগ বিজেপি কর্মীরা হঠাৎ করে রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ভবনে হামলা চালায়৷ দরজা-জানালা থেকে শুরু করে টিভি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষৃকতীরা৷ পাশাপাশি কংগ্রেস দলের কর্মীরা বিজেপি কৈলাসহর মন্ডলের সহ-সভাপতি মতাসির আলীর বাইকটি আটকাতে সক্ষম হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পাঠানো হয় ইরানি থানায়৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ খবর পাঠানো হয় কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনা স্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্ণি নির্বাপক দফতরের কর্মীরা৷ তারা গিয়ে আহত দুজনকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে  যায়৷ যার মধ্যে মানিক উল্লা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়৷  যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা রাঙ্গাউটি বাজার এলাকা ঘিরে ফেলা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী দিয়ে৷

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top