News Flash

Image

সদাইপুরে কয়লার লরি আটক,গ্রেফতার দুই

সদাইপুর, ১৬ অক্টোবর (হি.স.) : বীরভূমের সাহাপুর গ্রামের ফুটবল ময়দানের পাশে কয়লা বোঝাই একটি লরি আটক করল সদাইপুর থানার পুলিশ । রবিবার ভোর রাতে গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক ও খালাসিকে।

ধৃতের নাম সেখ সালাম ওরফে ঝন্টু । সে সদাইপুর থানার মেহেরপুর গ্রামের অপরজন হল সেখ আখিনুর ,সাহাপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাহাপুর থেকে সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই গাড়িটি। তখন সদাইপুর থানার পুলিশ পিছু ধাওয়া করে কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে। ওই লরিতে কয়লা রয়েছে ৫ টন। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। চালক ও খালাসিকে সিউড়ী আদালতে রবিবার দুপুরে পেশ করে পুলিশ। প্রথমে লরিচালক পিছনে পুলিশ ধাওয়া করেছে বুঝতে পেরে জোর গতিতে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু পিছু ছাড়তে নারাজ সদাইপুর থানার অফিসাররা । তারাও ছুটতে শুরু করে ওই লরির পিছনে। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর অবশেষে উল্টো দিক থেকে একটি লরি চলে এলে তখন কয়লা বোঝাই লরিটি তার গতি ধীরে করতে বাধ্য হয়। তখনই পিছনে থাকা সদাইপুর থানার পুলিশ অফিসারদের গাড়িটি ওভারটেক করে গিয়ে কয়লা বোঝাই লরিটির গতি রোধ করে। এই আটক কয়লা পুরোটাই চুরি করা। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

Releated Posts

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top