News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩
Image

কোচবিহারে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

কোচবিহার, ১৫ অক্টোবর (হি.স.) : ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার নিউ কোচবিহার রেলস্টেশন ও খাগড়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ইলিয়াস খান (১৯) ও ফারুক শেখ (২৭) মালদার কালিয়াচকের বাসিন্দা। আরেক অভিযুক্ত নুরজামালের বাড়ি পুন্ডিবাড়ি থানার দামোদরপুরে।

অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, উদ্ধার হওয়া ২০০ গ্রাম ব্রাউন সুগারের দাম আনুমানিক ১০-১২ লক্ষ টাকা। মালদা থেকে দু’জন পুন্ডিবাড়ির ওই যুবককে ব্রাউন সুগার দিতে এসেছিল। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top