News Flash

  • Home
  • খেলা
  • ওপেন টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন রবিবার
Image

ওপেন টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। প্রথমবারের মতো আয়োজিত ওপেন স্টেট টেবিল টেনিস টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। উদ্বোধনী দিনে আজ সব কটি গ্রুপ এবং বিভাগের লীগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল অন্তিম দিনে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা তথা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো হবে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা হচ্ছে এনএসআরসিসি-র ইনডোর হল-এ। ওয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেল টেবিল টেনিস এসোসিয়েশন আয়োজিত ওপেন স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের ৩০ জন এবং মহিলা বিভাগের ২০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। শনিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলাস্থিত আঞ্চলিক শাখার উচ্চপদস্থ আধিকারিক মনোজ কুলকার্নি, প্রাক্তন সাঁতারু দুলাল দত্ত, এনএসআরসিসি-র প্রশাসনিক অফিসার তথা পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ রাখেন অর্গানাইজিং সেক্রেটারি সুজিত বণিক। উল্লেখ্য, প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিঙ্গেলস ও ডাবলস্; মহিলা বিভাগে সিঙ্গেলস ও ডাবলস্ এবং মিক্সড ডাবলস্ ইভেন্টে লড়াই হচ্ছে। এই প্রতিযোগিতা ঘিরে সংশ্লিষ্ট মহলে বেশ উৎসাহ ও উদ্দীপনারও সৃষ্টি হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top