News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলা ক্রিকেট ত্রিপুরার সামনে গ্রুপ শীর্ষের হাতছানি
Image

ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলা ক্রিকেট ত্রিপুরার সামনে গ্রুপ শীর্ষের হাতছানি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয়ের পাশাপাশি রান রেটও বাড়িয়ে নেওয়ার ইচ্ছে ত্রিপুরা দলের। প্রতিপক্ষ প্রতিবেশী মিজোরাম। এ পর্যন্ত তিন ম্যাচের কোনটিতেই মিজো রমনীরা জয়ের স্বাদ গন্ধও পায়নি। পরপর তিন ম্যাচে হেরে মিজোরাম মহিলা ক্রিকেট দল ৮ দলীয় গ্রুপ-এ’র পয়েন্ট তালিকায় আপাতত তলানিতে রয়েছে। পক্ষান্তরে ত্রিপুরা, দেশের ৪র্থ বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে সমসংখ্যক ১০ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে। তবে রান রেটের নিরিখে উত্তর প্রদেশকে শীর্ষে রেখে ত্রিপুরাকে দ্বিতীয় শীর্ষেই বলা যায়। প্রথম ম্যাচ ত্রিপুরা ৪৮ রানের ব্যবধানে নাগাল্যান্ডকে পরাজিত করে অভিযান শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে ফের জয় পেয়েছে ত্রিপুরা মেঘালয়ের বিরুদ্ধে ভিজেডি মেথডে ১৪ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচটি উত্তরপ্রদেশের বিরুদ্ধে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার সুবাদে পয়েন্ট ভাগ করে নিয়েছে। উত্তরপ্রদেশ প্রথম ম্যাচে মিজোরামকে ৮৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় রানে জয়ী হওয়ার সুবাদে রানের গড়ে নিজেদের অবস্থান এগিয়ে রেখেছে। উল্লেখ্য, মিজোরাম পরপর তিন ম্যাচে যথাক্রমে উত্তরপ্রদেশের কাছে ৮৫ রানে, হায়দ্রাবাদের কাছে ১০ উইকেটে এবং নাগাল্যান্ডের কাছে ৩১ রানে হেরে পয়েন্ট খুইয়ে অনেকটা নিঃস্ব অবস্থায় রয়েছে। তবে বলা বাহুল্য, পরিবেশ-জলবায়ু বিরূপ পরিস্থিতির সৃষ্টি না করলে ত্রিপুরা দলের খেলোয়াড়দের ইচ্ছে রয়েছে মিজোরামের বিরুদ্ধে জয়ের পাশাপাশি রানের গড় বাড়ানোর কাজটিও সেরে নিতে। এখন ব্যাঙ্গালুরুতে আলোর স্টেডিয়ামে আগামীকাল সকাল ন’টায় ম্যাচ শুরুর অপেক্ষায় খেলোয়ারদের পাশাপাশি রাজ্যের ক্রিকেট মহলও।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top