News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ অফিস ফুটবল ফাইনালে শনিবার কৃষি ও পূর্ত দপ্তরের লড়াই
Image

আন্তঃ অফিস ফুটবল ফাইনালে শনিবার কৃষি ও পূর্ত দপ্তরের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। কৃষি দপ্তর বনাম পূর্ত দপ্তরের ফুটবল ম্যাচ। আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্টের খেতাবি লড়াই। একসময় আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্ট মানে মাঠ কাঁপানো লড়াই ছিল। বর্তমানে অনেকের কাছেই সেটা নস্টালজিক মনে হতে পারে। তবুও হাতেগোনা চার-পাঁচটি দপ্তর নাইন-এ-সাইড খেলেও আন্তঃ অফিস ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলে, পরবর্তী প্রজন্মের সাপেক্ষে সংগঠক ও খেলোয়াড়রা সত্যিই ধন্যবাদার্হ। আগামীকাল বিকেল তিনটায় নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কৃষি দপ্তর ও পূর্ত দপ্তর পরস্পরের মুখোমুখি হচ্ছে। পাঁচদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৮-২ গোলের ব্যবধানে সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। বিজয়ী দলের পক্ষে সন্তোষ কলই-এর হ্যাটট্রিক, বাবুল দেববর্মার জোড়া গোল বেশ উল্লেখযোগ্য। এছাড়া, শ্রীকান্ত দেববর্মা ও জহর দেববর্মা একটি করে গোল করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। বিজিত সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে রুপম মিয়া ও পার্থ রিয়াং দুই অর্ধে দুটি গোল করেন। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে কৃষি দপ্তর ৮-০ গোলের বিশাল ব্যবধানে শ্রম দপ্তর রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায়।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top