News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে মহিলা টি-২০ : বৃষ্টিতে ত্রিপুরা -উ: প্রদেশ ম্যাচ পরিত্যক্ত
Image

ব্যাঙ্গালুরুতে মহিলা টি-২০ : বৃষ্টিতে ত্রিপুরা -উ: প্রদেশ ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। শুক্রবার উত্তরেপ্রদেশের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিলো ত্রিপুরা।সিনিয়র মহিলা ক্রিকেটারদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায মাঐঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। আম্পায়াররা দীর্ঘ সময় অপেক্ষা করে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষনা করেন। দুদলকেই দেওয়া হয় দুই পয়েন্ট করে। ফলে জয়ের হ্যাটট্রিক করা সম্ভব হয়নি ত্রিপুরার। তিন ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১০। ১৬ অক্টোবর ত্রিপুরার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মিজোরাম। বড় কোনও অঘটন না হলে ওই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পাবে ত্রিপুরা। এবং গ্রুপের শীর্ষে থাকার দৌড়ে থাকবে। এদিন বৃষ্টির জন্য ম্যাচটি না হওয়ায় কিছুটা সমস্যায় রাজ্যদল। আজ জয় পেলেই অনেকটা ভালো জায়গায় থাকতে পারতো।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top