News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড় : ৬ দলীয় গ্রুপে ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বরে ত্রিপুরা
Image

ভিনু মানকড় : ৬ দলীয় গ্রুপে ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বরে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা ভি জে ডি ম্যাথডে পরাজিত হয় ৯৫ রানে। বিদর্ভের কাছে। এবারের আসরে ত্রিপুরার এটি দ্বিতীয় পরাজয়। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড়‌ ট্রফি ক্রিকেটে। পুনের আম্বির  ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিদর্ভের গড়া ২৫৬ রানের জবাবে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। আসরে ৫ ম্যাচ থেকে ত্রিপুরার পয়েন্ট ৮। শুক্রবার সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিক বিদর্ভকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক তা শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন ত্রিপুরার বোলাররা। একসময় ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো বিদর্ভ। মহম্মদ ফায়িজ (‌১৬) কিছুটা সঙ্গ দেওয়ার পর রোহিত বিঙ্করের সঙ্গে জুটি বঁাধেন জগজোৎ। ওই জুটি উইকেটে সেট হয়েই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ত্রিপুরার অধিনায়ক ওই জুটিকে ভাঙ্গার জন্য তঁার বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েও সুবিধে করতে পারেননি। পঞ্চম উইকেটে ওই জুটি ১৪৪ বল খেলে ১১৮ রান যোগ করে দলকেভালো জায়গায় নিয়ে আসেন। রোহিত ৭৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫ রান করেন। এরপর অসিত সিংকে সঙ্গে নিয়ে দলকে ২৫৬ রানে পৌঁছে দেন। জগজোৎ ১০৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫ রান এবং অসিৎ ‌১৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ত্রিপুরার পক্ষে দ্বীপ্তনু চক্রবর্তী (‌৩/‌২৬) এবং রাজদীপ দত্ত (‌২/‌৬৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ত্রিপুরা। একসময় দলীয় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিপুরা। ওই সময় ত্রিপুরা হারায় আরমান হুসেন (‌৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭),দুর্লব রায় (‌৫১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩)‌‌‌‌ এবং অরিজিৎ দেবনাথকে (‌৩৬ বল খেলে ১২)। ওই অবস্থায় দলনায়ক আনন্দ ভৌমিকের সঙ্গে রুখে দাড়ান সপ্তজিৎ দাস। ওই জুটি ১০১ বল খেলে ৫৩ রান যোগ করেন। আনন্দ ৬৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে‌ ৩৪ রান করেন। সপ্তজিৎ ৬৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন। মন্দালোর জন্য যখন খেলা বন্ধ হয় তখনত্রিপুরা ৪৬.‌৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। ভি জে ডি ম্যাথডে ত্রিপুরা পরাজিত হয় ৯৫ রানে। বিদর্ভের পক্ষে রাজসিং চাভন (‌৩/‌১৭), গৌরব ফারদে (‌২/‌২৬) এবং জগজৌৎ (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top