News Flash

  • Home
  • খেলা
  • পাওয়ার লিফটিংয়ে দুর্দান্ত সাফল্য, অমল, তোতা মিয়ার ৬টি পদক
Image

পাওয়ার লিফটিংয়ে দুর্দান্ত সাফল্য, অমল, তোতা মিয়ার ৬টি পদক

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৪ অক্টোবর।। দুর্দান্ত সাফল্য ত্রিপুরা দলের। বিশেষ করে অমল কুমার ঘোষ এবং তোতা মিয়ার ব্যক্তিগত তিনটি স্বর্ণপদকসহ ছটি পদক জয়ের মধ্য দিয়ে ত্রিপুরা দলের নাম জাতীয় আসরে অনেকটা উজ্জ্বলতর হয়েছে। মহারাষ্ট্রের শহর বিদর্ভে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল পাওয়ার লিফটিং ক্লাসিক চ্যাম্পিয়নশিপ ২০২২। আট সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল এতে অংশ নিয়েছে। রাজ্য দলের হয়ে অমল কুমার ঘোষ ও তোতা মিয়া ছয়টি পদক পেয়ে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে। অমল কুমার ঘোষ ব্যক্তিগত গ্রুপে চারটি ইভেন্টের মধ্যে দুটিতে স্বর্ণপদক এবং দুটিতে রৌপ্য পদক জয় করে দুর্দান্ত সাফল্যের নজির রেখেছে। এদিকে, তোতা মিয়া ব্যক্তিগত দুটি ইভেন্টে একটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে রাজ্য দলের নাম উজ্জ্বল করেছে। তাদের দুর্দান্ত সাফল্যে রাজ্যের ক্রীড়ামোদী মহল উষ্ণ অভিনন্দন জানাচ্ছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top