News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, বাড়ল মৃত্যুও
Image

ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ। বৃহস্পতিবার ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুও হয়েছে ১২ জনের।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ২,৭৮৬। যা বুধবার ছিল দু’হাজারের সামান্য বেশি। একদিনে সুস্থ হয়েছেন ২,৫৫৭ জন। করোনা মুক্তের সংখ্যাও বুধবার চেয়ে বেশকিছুটা কম। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৬ শতাংশ। অ্যাকটিভ কেস ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। সংখ্যার হিসেবে যা ২৬,৫০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৫৭, ৯৬৫। করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। দেশজুড়ে সংক্রমণ ঠেকাতে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৯ হাজার ৭০৯ ডোজ টিকাকরণ হয়েছে। বিপদ এড়াতে জনতাকে করোনাবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top