News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্বোত্তরে রেল পরিষেবায় নতুন বিস্তার, দুইটি ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি
Image

পূর্বোত্তরে রেল পরিষেবায় নতুন বিস্তার, দুইটি ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি

আগরতলা, ১৩ অক্টোবর (হি. স.) : পূর্বোত্তরের রেল পরিষেবায় আজ আরও দুটি পলক জুড়ল। গুয়াহাটি থেকে কলকাতা ট্রেনটি আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে আগরতলা থেকে জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আজ বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশনে ওই দুইটি ট্রেনের সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, মণিপুরে রেল সংযোগের আরও বিস্তারের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আগরতলা থেকে জিরিবামের মধ্যে চলাচলকারী জন শতাব্দী এক্সপ্রেস ট্রেন মণিপুরের খংসাং পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনটির নিয়মিত যাত্রা ১৪ অক্টোবর থেকে সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার চলবে। এই সেকশনটি জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের অধীনে নব নির্মিত হয়েছে। সড়ক পথে ৩০০ কিলোমিটার দূরত্বের এই পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় ১৫ ঘণ্টা, যা ট্রেন যাত্রায় অর্ধেক, প্রায় ৭ ঘণ্টায় অতিক্রম করা যাবে।

এই জন শতাব্দী এক্সপ্রেসটিতে নতুন লিংকে হফমেন বুশ কোচ সহ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও এই ট্রেনে একটি ভিস্টাডোম কোচও সংযুক্ত করা হয়েছে। আজ সকাল ৯ টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০২০৯৭ নং উদ্বোধনী স্পেশাল ট্রেনটি রওনা দিয়ে একই দিনের সন্ধ্যা ছয়টায় খংসাং পৌঁছবে।

এই ট্রেনের নিয়মিত চলাচলের সময় ১২০৯৭নং (আগরতলা-খংসাং) জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ১৪ অক্টোবর হতে আগরতলা থেকে সকাল ছয়টায় রওনা দিয়ে একই দিনে দুপুর ১ টা ৪০ মিনিটে খংসাং পৌঁছবে। ফেরত যাত্রার সময় ১২০৯৮নং (খংসাং-আগরতলা) জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ১৪ অক্টোবর হতে খংসাং থেকে দুপুর ২ টা ৪০ মিনিটে রওনা দিয়ে একই দিনে রাত ১০টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটিতে একটি ভিস্টাডোম, একটি এসি চেয়ার কার, চারটি নন-এসি চেয়ার কার, একটি লাগেজ কাম পাওয়ার কার ও একটি গার্ড কাম লাগেজ রেক সহ মোট ৮টি কামরা রয়েছে।

ট্রেনটির উদ্বোধনী স্পেশাল চলাচল ও নিয়মিত চলাচল দুটোই আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জং., অরুণাচল, জিরিবাম, ভাঙ্গাইচুংপাও, রানি গাইদিনলিউ ও থিংগৌউ হয়ে হবে। এদিকে, আগরতলা থেকে কলকাতা ভায়া গুয়াহাটি ট্রেন ত্রিপুরায় শুধু ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ দেবে। এছাড়া নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাওঁ, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জং, কাটোয়া, নবদ্বীপ ধাম ও বান্ডেলে বাণিজ্যিক স্টপেজ দেবে। এই ট্রেনে একটি এসি প্রথম শ্রেণী তথা এসি-২টিয়ার, পাঁচটি এসি-৩টিয়ার, ছয়টি শয়ন শ্রেণী, একটি সাধারণ দ্বিতীয় শ্রেণী এবং দুইটি জিএসএলআর মিলে মোট ১৫টি কামরা রয়েছে। এই ট্রেনের আগরতলা থেকে নিয়মিত চলাচল ১৯ অক্টোবর থেকে শুরু হবে।

এদিন রাষ্ট্রপতি জনশতাব্দী এক্সপ্রেসের ভিস্টাডোম কোচ ঘুরে দেখেছেন। আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায়, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়িকা মিমি মজুমদার এবং রেলের উচ্চ পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top