নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ বাজারে মারুতি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হল তিন জন৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে৷ জানা যায় একটি মারুতি গাড়ি আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে সংঘর্ষ ঘটে৷ এতে বাইকে থাকা তিন জনজাতি যুবক গুরুতর ভাবে আহত হয়৷ আহতদের বাড়ি বিশালগড় মহকুমার সুতারমুড়া এলাকায়৷ ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে আহতদের আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে৷ আহতরা হল হজলাল দেববর্মা, সায়ন দেববর্মা ও পল দেববর্মা৷

বিশ্রামগঞ্জে মারুতীর ধাক্কায় গুরুতর আহত বাইক চালক সহ তিনজন
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















