News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের সেনাপতি জেলায় বরাক নদীতে যাত্রীবাহী গাড়ি, হত দুই, আহত ১০, আশঙ্কাজনক দুই
Image

মণিপুরের সেনাপতি জেলায় বরাক নদীতে যাত্রীবাহী গাড়ি, হত দুই, আহত ১০, আশঙ্কাজনক দুই

ইমফল, ১১ অক্টোবর (হি.স.) : মণিপুরের সেনাপতি জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য ইমফল নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্য আহতদের সেনাপতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত সকলেই পুরুষ।

নিহত দুজনের একজন বিহারের ডান্ডারি বেগুসরাই তেত্ৰির ৭ নম্বর ওয়ার্ডের জনৈক রামসেবক সাহানির ছেলে মুন্না কুমার সাহানি (৩২) এবং অপরজন উত্তরপ্রদেশের বারহান কুশিনগরের রামপুরের সাধু শর্মার ছেলে মুন্না কুমার শর্মা (২৪)। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেএনআইএমএস-এর মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল প্রায় ৭.০০টা নাগাদ ইমফল-মাও সেক্টরে ২ নম্বর জাতীয় সড়কে ইমফল থেকে ডিমাপুরগামী যাত্রীবাহী একটি উইঙ্গারের সঙ্গে একটি অলটো কারের সংঘর্ষ হয়। দুৰ্ঘটনাটি ইমফল থেকে ৬৫ কিলোমিটার দূরে কারং এলাকায় বরাক নদীর সেতুর কাছে সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, উইঙ্গারে ১৩ জন যাত্রী ছিলেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top