News Flash

  • Home
  • খেলা
  • Sports:জাতীয় গেমসে করণ রূপিনীর সামনে পদক জয়ের হাতছানি
Image

Sports:জাতীয় গেমসে করণ রূপিনীর সামনে পদক জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। ত্রিপুরার করণ রুপিনীর সামনে পদক জয়ের হাতছানি। এদিকে, অল্পের জন্য পদক হাতছাড়া হলো ত্রিপুরার আরেক জুডোকা অস্মিতা দে’র। জাতীয় গেমসে বক্সিং ইভেন্টে রাজস্থানের যে বক্সার প্রহর গুনছিলেন রাজস্থানকে জাতীয় গেমস থেকে পদক এনে দেবে, সেই ভীম প্রতাপ সিংকে নক আউট করে সেমিফাইনালে উঠে আসলো ত্রিপুরার করণ রুপিনী। সেমিফাইনালে জয় পেলেই করণ স্বর্ণপদক এর লক্ষ্যে লড়বে ৫১ কেজি বিভাগে। সেমিফাইনালে উঠে আসার আগে ত্রিপুরার করণ রুপিনী ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডেরকে হারিয়েছিল। এদিকে, ৩৬ তম জাতীয় গেমসে গুজরাটের গান্ধীনগরে জুডোতে ত্রিপুরার অস্মিতা দে ৪৮ কেজি বিভাগে ঝাড়খন্ড ও উড়িষ্যাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। জয় পেয়ে অস্মিতা তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের ছাড়পত্র পায়। এতে গোল্ডেন পয়েন্টে হেরে পদক হাতছাড়া হয় অস্মিতার। ত্রিপুরার খেলোয়ারদের বিশেষ করে বক্সিং, জুডো ও জিমন্যাসটিক্স ইভেন্টে সাফল্য অর্জন করায় রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একদিকে যেমন অর্থ পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে এবং দেওয়াও হয়েছে, পাশাপাশি তাদেরকে অভিনন্দনও জানানো হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top