News Flash

  • Home
  • দিনের খবর
  • CPIM:দুর্গাপুজোর  কার্নিভালে বলদের গুঁতোয় মৃত সাধন কর্মকারের পরিবারের পাশে সিপিএম  
Image

CPIM:দুর্গাপুজোর  কার্নিভালে বলদের গুঁতোয় মৃত সাধন কর্মকারের পরিবারের পাশে সিপিএম  

রায়গঞ্জ, ৯ অক্টোবর (হি.স.):  উত্তর দিনাজপুরে দুর্গাপুজোর  কার্নিভালে উন্মত্ত বলদের গুঁতোয় মৃত বন্দর ভারত সেবক সমাজের সভাপতি সাধন কর্মকারের পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন সিপিএম নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি রবিবার সিপিএম নেতৃত্ব মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, জেলা কমিটির সদস্য প্রদ্যোৎ নারায়ণ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নীলকমল সাহা সহ আরও অনেকে।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য উত্তম পালের অভিযোগ, আর্থিক সাহায্য করলেও সাধন কর্মকারের জীবন আর ফিরবে না। তাঁর স্ত্রী ভীষণ অসুস্থ। কে দেখবে ওঁনার অসুস্থ স্ত্রীকে? আমাদের প্রশ্ন, প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে কেন কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলি ডিজে বাজাচ্ছিল। পাশাপাশি, ওই ভিড় ও ডিজের বিকট আওয়াজের মধ্যে বলদ দিয়ে শোভাযাত্রার অনুমতি কেন দেওয়া হল ওই ক্লাবকে?’ প্রশাসনিক অপদার্থতার জন্যেই সাধন কর্মকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top