News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee:কার্নিভালে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম স্বস্তিকার, কটাক্ষের ঝড় নেটদুনিয়ায়
Image

Mamata Banerjee:কার্নিভালে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম স্বস্তিকার, কটাক্ষের ঝড় নেটদুনিয়ায়

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.):  দু’বছর বন্ধ থাকার পর এবার দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছিল কলকাতায়। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। টলিউডের ছোটপর্দা থেকে বড়পর্দার সমস্ত অভিনেতা-অভিনেত্রীরাই প্রায় উপস্থিত ছিলেন কার্নিভালে। আর বিতর্কের সূত্রপাত ঠিক সেখান থেকেই। কার্নিভালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই কটাক্ষের ঝড় ওঠে নেটদুনিয়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি দেওয়ায় নেটাগরিকদের তোপের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে স্বস্তিকা ছিলেন না। কিন্তু কার্নিভাল থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করতে দেখা যায় স্বস্তিকাকে। সেই সৌজন্য সাক্ষাতের কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর সেটাই ভালোভাবে মেনে নিতে পারেননি নেটাগরিকরা। অভিনেত্রীকে ‘চটিচাটা’, ‘মেরুদণ্ডহীন’ বলেও কটাক্ষ করতেও ছাড়েনি নেটদুনিয়া। আবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও একহাত নেন স্বস্তিকাকে।
খোঁচা মেরে বাম-মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, “আমার ‘খামতি’ দিদিমণি । আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায় । আপনাদের মতো হতে পারলাম না এটাই তো ? ঝুকুন ঝুকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন । কারেক্ট আছে ।”
এর আগে বেশ কয়েকবার সোশাল মিডিয়ায় একে অন্যকে তোপ দেগেছেন স্বস্তিকা-শ্রীলেখা । আত্মহত্যা থেকে শুরু করে স্বজনপোষণ, একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়েছেন দু’জন । তাতেই নবতম সংযোজন কার্নিভাল এং মমতা-স্বস্তিকার ‘সৌজন্য বিনিময়’ ।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top