News Flash

  • Home
  • মুখ্য খবর
  • PM Modi:বিদ্যুতের জন্য আর টাকা খরচ করতে হবে না”, মোধেরাকে ভারতের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম ঘোষণা করে জানালেন প্রধানমন্ত্রী  
Image

PM Modi:বিদ্যুতের জন্য আর টাকা খরচ করতে হবে না”, মোধেরাকে ভারতের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম ঘোষণা করে জানালেন প্রধানমন্ত্রী  

আমেদাবাদ, ৯ অক্টোবর (হি.স.):  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রথম ২৪ ঘন্টা সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে পথচলা শুরু করল গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম ৷ রবিবার মোধেরার সৌরশক্তির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আর বিদ্যুতের জন্য টাকা খরচ করতে হবে না ৷ উলটে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করব ৷ কিছুদিন আগেও সরকার সাধারণ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করত ৷ কিন্তু, এখন সোলার প্যানেল বসে যাওয়ায় মানুষ তাঁদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবেন ৷’’
গুজরাত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় ১ হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ৷ যেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ তৈরি হবে গ্রামবাসীদের জন্য ৷ দেখতে গেলে ওই গ্রামের বাসিন্দারা বিনা খরচেই বিদ্যুৎ পরিষেবা পাবেন ৷ গুজরাত সরকার জানিয়েছে, তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের স্থায়ী বাস্তবায়ন নিশ্চিত করেছে ৷ আর তা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থির করা লক্ষ্যকে মাথায় রেখে ৷ যেখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তিগুলির সাহায্য নেওয়া হচ্ছে ৷  
একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে মোধেরার সূর্য মন্দিরে স্থায়ীভাবে এদিন একটি থ্রি-ডি প্রজেকশনের বন্দোবস্ত করা হয় ৷ সৌরশক্তি চালিত থ্রি-ডিপ্রজেকশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণকেই উৎসর্গ করেছেন ৷ যা বাইরে থেকে আসা পর্যটকদের মোধেরার ইতিহাস সম্পর্কে অবগত করবে ৷ প্রকল্পের অংশ হিসেবে মন্দির চত্বরে হেরিটেজকে মাথায় রেখে আলোর ব্যবস্থাও করা হয়েছে ৷ 

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top