News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Amit Shah:কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah:কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিয়ে আজ রবিবার অসম সফরের তৃতীয় তথা শেষ দিনের কার্যসূচি শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্দির চত্বরে স্বরাষ্ট্রমন্ত্ৰীকে দেখে উপস্থিত পুণ্যার্থী-দর্শনার্থী মুহুর্মুহু ‘ভারত মাতা কী জয়’ এবং ‘জয় শ্ৰীরাম’ ধ্বনি দিয়ে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন। তিনিও হাত তুলে উচ্ছ্বসিত ধ্বনিদাতাদের অভিবাদন ও শুভেচ্ছা জানান।

নীলাচল পাহাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শক্তিপীঠ কামাখ্যাধামে মায়ের পুজো দিয়ে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘গুয়াহাটিতে আজ মা কামাখ্যা দেবীর মন্দিরে প্ৰাৰ্থনা করতে পেরে অত্যন্ত ধন্য অনুভব করছি। জয় মা কামাখ্যা।’

দেবী কামাখ্যার পুজো দিয়ে অমিত শাহ সোজা চলে যান খানাপাড়ায় আসাম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে। এনইসি-র অধিবেশন থেকে তিনি গোলাঘাট জেলার দেরগাঁওয়ে পুলিশ ট্রেনিং কলেজে পুলিশ সুপারদের দু-দিবসীয় সম্মেলনের শুভারম্ভ করতে যাবেন। পুলিশ ট্রেনিং কলেজের নবনির্মিত পুলিশ কনফারেন্স হল-এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেড়গাঁও থেকে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top