News Flash

  • Home
  • বিদেশ
  • Russia:রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী কের্চ সেতুতে জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড
Image

Russia:রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী কের্চ সেতুতে জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড

মস্কো, ৮ অক্টোবর (হি.স.): ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার মধ্যবর্তী কের্চ সেতুতে জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লাগল, তা জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। আগুন নেভানোর কাজ চলছে। এই মুহূর্তে যান চলাচল সেখানে স্থগিত করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগুন অন্য কারণে হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের গণমাধ্যমের প্রতিবেদনে বিস্ফোরণের কারণে ট্যাংকটিতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।

আরআইএ-র দেওয়া উদ্ধৃতিতে ক্রাইমিয়ার শীর্ষ নির্বাহীর উপদেষ্টা ওলেগ ক্রিচকোফ বলেছেন, “ক্রিমিয়ান সেতুর একটি অংশে একটি জ্বালানিবাহী ট্যাংকে আগুন লেগেছে। সেতুর জাহাজ চলাচলের জন্য রাখা খিলানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।”

সেতুটি দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। তবে সেতুটিতে জরুরি অবস্থা চললেও কের্চ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত আছে। সেখানে ফেরি সার্ভিস শুরু করার সম্ভাব্যতা নিয়ে কর্তৃপক্ষ আলোচনা করছে।

ক্রাইমিয়ান রেলওয়ে ফেডারেল স্টেট ইউনিটারি এন্টারপ্রাইজের গণমাধ্যম বিভাগ বলেছে, “আগুন নিয়ন্ত্রণের জন্য জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। আগুন লাগার কারণ বের করা হচ্ছে।”

ইউক্রেইনীয় গণমাধ্যম বলেছে, ভোর প্রায় ৬টার সময় বিস্ফোরণটি ঘটেছে। তবে তাদের এ প্রতিবেদন রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার পর দেশটির পরিবহন নেটওয়ার্কের সঙ্গে উপদ্বীপটিকে যুক্ত করার লক্ষ্যে ২০১৮ সালে এ সেতুটি চালু করা হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্বোধন করা ১৯ কিলোমিটারের এ সেতুটি রাশিয়ার দীর্ঘতম।

গত মাসে ইউক্রেইনের আরও চারটি অঞ্চল, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার ঘোষণা করেছে রাশিয়া।

Releated Posts

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top