News Flash

  • Home
  • দেশ
  • ডি কে শিবকুমারকে জেরা শেষ ইডি-র, বেরিয়ে বললেন নথি জমা দিতে আমি রাজি
Image

ডি কে শিবকুমারকে জেরা শেষ ইডি-র, বেরিয়ে বললেন নথি জমা দিতে আমি রাজি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): প্রবর্তন নির্দেশালয়ের (ইডি) কাছে সময় চেয়েছিলেন, কিন্তু সেই আর্জি মঞ্জুর হয়নি। তাই ইডি-র সমনে সাড়া দিয়ে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় দিল্লির এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি কে শিবকুমার বলেছেন, “আমি একজন আইন মেনে চলা নাগরিক। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে…আমি কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম (৭ অক্টোবরের সমন স্থগিত করার আর্জি) কিন্তু তারা বলেছিল না তোমাকে আসতেই হবে। আমি আজ এসেছি…আমি যা জানি উত্তর দেব।”
এদিন বিকেলে ইডি-র জেরা শেষে বেরিয়ে ডি কে শিবকুমার বলেছেন, “আজকের মত জিজ্ঞাসাবাদ শেষ. আমার কাছ থেকে যে সমস্ত নথি চাওয়া হয়েছে আমি তা জমা দিতে রাজি হয়েছি। কর্ণাটকের এই কংগ্রেস নেতা ভারত জোড়ো যাত্রা ছেড়ে দিল্লিতে এসেছেন। বৃহস্পতিবার পদযাত্রার সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছিলেন শিবকুমার। শিবকুমার গত ১৯ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র সামনে হাজির হয়েছিলেন, সেই সময় তাঁকে আরেকটি অর্থ পাচারের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top