News Flash

  • Home
  • খেলা
  • Cricket:জয় অধরা ত্রিপুরার মেয়েদের পুদুচেরিতে শনিবার রাজস্থান ম্যাচ
Image

Cricket:জয় অধরা ত্রিপুরার মেয়েদের পুদুচেরিতে শনিবার রাজস্থান ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। জাতীয় ক্রিকেটে লজ্জার ফলাফল ত্রিপুরার। কার্যত লড়াইয়ে পর্যুদস্ত হয়ে আত্মসমর্পন করলো বালিকা ক্রিকেটাররা। গ্রুপের প্রথম ৪ টি ম্যাচে লজ্জাজনক পরাজয়ের তেঁতো স্বাদ পেলেন অম্বেষা-‌রা। ৮ অক্টোবর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। বড় কোনও এঘটন না ঘটলে ওই ম্যাচেও পরাজিত হয়ে খালি হাতে রাজ্যে ফিরে আসার প্রহর গুনছে অম্বেষা-‌রা। পুদুচেরীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের জাতীয় ক্রিকেটে। গ্রুপে একমাত্র অরুনাচল প্রদেশের বিরুদ্ধে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকি ৩ দলের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পন করে ত্রিপুরা। নবাগত অরুনাচলের বিরুদ্ধে লড়াই করলেও হারতে হয়েছে ২ রানে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলার কাছে অসহায় আত্মসমর্পন করেন অনামিকা-‌রা। পুদুচেরির স্লিমস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলা জয়লাভ করে ৯ উইকেটে। ত্রিপুরা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার রিফু দেববর্মা সর্বোচ্চ ৬ রান করেন। জবাবে খেলতে নেমে বাংলা ২১ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে আসরের তৃতীয় ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধেও জঘন্যভাবে হারলো ত্রিপুরা। মুম্বাই জয়ী ৯০ রানে। সি এ পি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে দলনায়িকা টুসি শাহ ৫৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ এবং সানিকা চালকে ৬৬ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে অশ্মিতা নাথ ৪৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। আসরের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা হারলো দুর্বল অরুনাচল প্রদেশের বিরুদ্ধে, ২ রানের ব্যবধানে।  রুচি মনোজের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত পরাজিত হলো ত্রিপুরা। পুদুচিরীর স্লিমল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে অরুনাচল প্রথমে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে। একা রুচি মনোজই দলকে টেনে নিয়ে যায়। রুচি দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। রুচি ৬৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা অম্বিষা দাস ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অশ্মিতা নাথ ১৭ বল খেলে ১৪ রান সংগ্রহ করে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top