News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Road Block:পুজো দেখতে বেরিয়ে আক্রান্ত গোটা পরিবার, প্রতিবাদে পথ অবরোধ বিশালগড়ে
Image

Road Block:পুজো দেখতে বেরিয়ে আক্রান্ত গোটা পরিবার, প্রতিবাদে পথ অবরোধ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  দশমীর রাতে পুজো দেখতে এসে আক্রান্ত এক পরিবার৷ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে পথ অবরোধ থেকে শুরু করে লঙ্কা কান্ড সংগঠিত হয়৷  ঘটনা বুধবার রাত তিনটে নাগাদ বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা কালীবাড়ি স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে৷ জানা যায় বুধবার রাতে পুজো দেখার জন্য বেরিয়েছিল মুরাবাড়ি এলাকার বাসিন্দা রাজিব দেব সহ তার পরিবারের লোকেরা৷ অভিযোগ এদিন রাতে পূজার দেখার জন্য বিশালগড় অফিসটিলা স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে আসতেই তাদের গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে গ্রীন এরো ক্লাবের সদস্য জয় সাহা, সোনাই পাটিয়াল সহ গ্রীন এরো ক্লাবের একদল যুবক প্রথমে রাজীব দেবকে মারধর করে৷  তারপর আক্রান্ত রাজীব দেবের পরিবারের লোকেরা এগিয়ে আসলে জয়, সোনাই সহ একদল দুর্বৃত্ত  মীনাক্ষী সাহা দেব , সন্দীপ সাহা , প্রতিমা সাহা , রশুতোশ দেব -কেও মারধর করে৷ তাদের হাত থেকে রক্ষা পায়নি ১২ বছরের শিশু রিতেশ দেব৷  তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ৷ এর ফলে গুরুতর ভাবে আহত হয় মীনাক্ষী সাহা দেব সহ গাড়িতে থাকা প্রত্যেকে৷ ঘটনাকে কেন্দ্র করে রাত ৩টে নাগাদ লঙ্কাকান্ড বেধে যায় গ্রিন এরো ক্লাবের সামনে৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আক্রান্তের পরিবারের লোকেরা৷ তারা এসে ক্লাবের সামনে পথ অবরোধ করে বসে৷
এদিকে এই ঘটনার পর বিশালগড় থানার পুলিশের সহযোগিতায়  আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ পরবর্তী সময় হাসপাতালে নিয়ে আসলে আক্রান্ত মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে৷ এদিকে পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয় জয়, সোনাই সহ একদল যুবকের বিরুদ্ধে৷ এখন দেখার দুষৃকতিকারীদের নাম ধাম সহ মামলা করার পর এখন পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top