News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডের পাউরিতে ৫০০-মিটার খাদে পড়ল বাস, মৃত্যু ২৫ জন যাত্রীর
Image

উত্তরাখণ্ডের পাউরিতে ৫০০-মিটার খাদে পড়ল বাস, মৃত্যু ২৫ জন যাত্রীর

পাউরি গাড়োয়াল, ৫ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০-মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সিমডি গ্রামের কাছে রিখনিখাল-বিরোখাল রোডে। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে।

ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধুমাকোটের বিরোখাল এলাকায় গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের, সারারাত উদ্ধারকাজ চালিয়ে ২১ জনকে উদ্ধার করেছে পুলিশ ও এসডিআরএফ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিদ্বারের পুলিশ সুপার (শহর) স্বতন্ত্র কে সিং জানিয়েছেন, মহিলা ও শিশু-সহ ৪০-৪২ জন ছিলেন ওই বাসে। হরিদ্বারের লালধ্যাং থেকে একটি বাসে রওনা হয়েছিলেন বিয়েবাড়ির যাত্রীরা।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top