News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫-১১ অক্টোবর নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, যাবেন অস্ট্রেলিয়াতেও
Image

৫-১১ অক্টোবর নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, যাবেন অস্ট্রেলিয়াতেও

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): চলতি মাসের ৫-১১ তারিখ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। দুই দেশে একাধিক কর্মসূচি রয়েছে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের। চলতি বছর নিউজিল্যান্ডে এটি জয়শঙ্করের প্রথম সফর, অস্ট্রেলিয়াতে এটি বিদেশমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে ফেব্রুয়ারিতে মেলবোর্নে কোয়াড বিদেশমন্ত্রীদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫-১১ অক্টোবর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৬ অক্টোবর নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকবেন তিনি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সে দেশের ভারতীয় বংশোদ্ভূতদের অসাধারণ অবদান ও সাফল্য অর্জনকে স্বীকৃতি দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর যাবেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি সফর করবেন তিনি। সেখানে রয়েছে একাধিক কর্মসূচি।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top