News Flash

  • Home
  • দেশ
  • ভারী নয় কলকাতায় হালকা বর্ষণেরই সম্ভাবনা, দশমীর পর দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি
Image

ভারী নয় কলকাতায় হালকা বর্ষণেরই সম্ভাবনা, দশমীর পর দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের বিশেষ কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে ঠিকই, তবে হালকা থেকে মাঝারি। যদিও, উত্তরবঙ্গে বেশি দাপট দেখাতে পারে বর্ষণ। কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আপাতত মেঘলা থাকবে। দশমীর পর আবহাওয়ার উন্নতি হতে পারে, কমতে পারে বৃষ্টি, দেখা মিলতে পারে রোদের।

মঙ্গলবার সকাল থেকে অবশ্য রোদের দেখা মিলেছে, মাঝেমধ্যে আকাশে ঢেকে যায় মেঘে। এদিন সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। মেঘাচ্ছন্ন আকাশের সৌজন্যে আর্দ্রতাজনিত অস্বস্তি মোটেও নেই। পুজোর মধ্যে মনোরম আবহ তিলোত্তমায়। গ্রাম বাংলার আবহাওয়া আরও বেশি মনোরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top