News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ১,৯৬৮; সক্রিয় রোগীও নিম্নমুখী, আরোগ্যের হার ৯৮.৭৪ শতাংশ
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ১,৯৬৮; সক্রিয় রোগীও নিম্নমুখী, আরোগ্যের হার ৯৮.৭৪ শতাংশ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৮ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। বিগত ২৪ ঘন্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৭১৬-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩৪ হাজার ৫৯৮-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৮ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৫,৯৯,৪৬৬ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩৪ হাজার ৫৯৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৫২৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৮.৮০-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৩৬,১৫২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top