News Flash

  • Home
  • দেশ
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি, আইসিইউতে স্থানান্তরিত
Image

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি, আইসিইউতে স্থানান্তরিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেদান্ত হাসপাতালের আইসিইউতে তার ডায়ালাইসিসও করা হয়। তার নাতনি অদিতি যাদব সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার জন্য জনগণকে অনুরোধ করেছে।

রবিবার রাত ১০টায় শুরু হওয়া মেদান্তায় ডায়ালাইসিস চলে সোমবার সকাল পর্যন্ত। ডাঃ ইয়াতিন মেহতার নেতৃত্বে চিকিত্সা করা হচ্ছে। তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক। এখন পর্যন্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নীতিন সুদের দল মুলায়মের চিকিৎসা করছিলেন। তবে মেদান্ত যাদবের স্বাস্থ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি।
সমাজবাদী পার্টি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। সেই সঙ্গে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের বাইরে জমায়েত না হওয়ার জন্য সপা কর্মীদের কাছে আবেদনও করা হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top