News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court:টেট মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে, রায় স্থগিত, স্থগিতাদেশ বহাল রইল মানিকের গ্রেফতারিতেও
Image

Supreme Court:টেট মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে, রায় স্থগিত, স্থগিতাদেশ বহাল রইল মানিকের গ্রেফতারিতেও

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি শেষ হলেও আপাতত রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রায় ঘোষণা হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিক ভট্টাচার্যকে। পাশাপাশি, টেট মামলায় সিবিআই তদন্ত করার যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল তাতেও আপতত স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত।

টেট দুর্নীতির মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক। হাই কোর্ট এই মামলায় তদন্তভার দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে। পাশাপাশি মানিককেও পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক সেই সবক’টি নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করেছিলেন।
তবে মানিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেও, ইতিমধ্যেই প্রাথমিকের শিক্ষাপর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে গৌতম পালকে নিয়োগ করেছে রাজ্য। অন্য দিকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলায়, ‘ওএমআর শিট’ বা উত্তরপত্র নষ্ট করার ঘটনায় আবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top