News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি, ইয়াসের অপরাজিত অর্ধশত
Image

প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি, ইয়াসের অপরাজিত অর্ধশত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। নজর কাড়লো ইয়াস দেববর্মন এবং অর্পণ ভট্টাচার্য। বুধবার হয় প্রস্তুতি ম্যাচ। প্রগতি প্লে সেন্টার এবং ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের মধ্যে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে। অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। মূলত দুই দলের কোচ নিজেদের ক্রিকেটারদের ভুল ত্রুটি গুলো দেখে নেওয়ার জন্যই ওই প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলেন। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ক্রিকেট অনুরাগী ১০৪ রান করতে সক্ষম হয়। প্রগতির অনিমেষ বিশ্বাস ২ টি উইকেট পেয়েছে। জবাবে খেলতে প্রগতি ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইয়াস দেববর্মন ৫১ (‌অপ:‌) এবং অর্পন ভট্টাচার্য ৩৬ রান করে।‌ ইয়াসের ইনিংসে ছিলো চোখ ঝলসানো ৪ টি বাউন্ডারি। তবে দুই কোচই স্বীকার করে নেন, মরশুমে সাফল্য পেতে হলে ক্রিকেটারদের আরও উন্নতি করতে হবে। দুই দলের কোচই দলীয় ক্রিকেটারদের ভুলগুলো নোটবুকে তুলে নেন। আগামীদিনে অনুশীলনে ওই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top