News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাইকোর্টে এনসিপি নেতা অনিল দেশমুখের জামিনের শুনানি শেষ, রায় সংরক্ষিত
Image

হাইকোর্টে এনসিপি নেতা অনিল দেশমুখের জামিনের শুনানি শেষ, রায় সংরক্ষিত

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার বোম্বে হাইকোর্টে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট এই মামলার রায় সংরক্ষণ করেছেন।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে একজন বিচারক অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি করেন। এই শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) যুক্তিতর্ক মুলতুবি ছিল। এরপর বিষয়টি দ্বিতীয় বেঞ্চে স্থানান্তর করা হলেও কিছু ব্যক্তিগত কারণে দ্বিতীয় বেঞ্চ শুনানি করতে অস্বীকার করে। তাই দেশমুখ এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। এর পরে, সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয় বিবেচনা করে এই সপ্তাহে বিষয়টি শুনানি করে দ্রুত রায় দেওয়ার নির্দেশ দেয়। এরই ফলশ্রুতিতে বুধবার হাইকোর্টে অনিল দেশমুখের জামিনের শুনানি শেষ হলেও বিচারক এ বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করেছেন।

প্রসঙ্গত, অনিল দেশমুখ মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং এবং পুলিশ ইন্সপেক্টর শচীন ওয়াজের কাছ থেকে প্রতি মাসে একশো কোটি টাকা তোলা আদায়ের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) এবং ইডি এই মামলার তদন্ত করেছে। গত বছরের নভেম্বরে এই মামলায় গ্রেফতার হন অনিল দেশমুখ।

Releated Posts

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এইচওএম সম্মেলনে মোদির ভাষণ ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’, কূটনীতিতে ‘৩টি টি’-তে জোর: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১ মে (আইএএনএস): ভারতের কূটনৈতিক অগ্রাধিকারে “৩টি টি” — বাণিজ্য, প্রযুক্তি ও পর্যটনের গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে…

ByByTaniya Chakraborty May 1, 2026

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top