News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুলগাম এনকাউন্টারে নিহত দুই জৈশ সন্ত্রাসী স্থানীয় : এডিজিপি
Image

কুলগাম এনকাউন্টারে নিহত দুই জৈশ সন্ত্রাসী স্থানীয় : এডিজিপি

কুলগাম, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : কুলগামের আহওয়াতু এলাকায় এনকাউন্টারে নিহত জৈশ-ই-মহম্মদ-র দুই সন্ত্রাসবাদী স্থানীয় ছিল। সন্ত্রাসীরা হলেন বাটপোড়ার বাসিন্দা মহম্মদ শফি গানাই ও তাকিয়া গোপালপাড়ার বাসিন্দা মহম্মদ আরিফ ওয়ানি।

এনকাউন্টার চলাকালীন সন্ত্রাসীদের গুলি চালানোর কারণে একটি শেডে থাকা সিলিন্ডারে আগুন ধরে যায়। এনকাউন্টার শেষ হওয়ার পরেও বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশের পরিপ্রেক্ষিতে বুধবার ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এডিজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কুলগামের আহওয়াতু এলাকায় একটি এনকাউন্টার হয়। আহওয়াতু এলাকায় দুই সন্ত্রাসীর লুকিয়ে থাকার খবরের পর অভিযান চালানো হয়। তিনি জানান, এখানে লুকিয়ে থাকা দুই সন্ত্রাসীই স্থানীয়। তাদের আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজি না হলে গুলি করা হয়।

বুধবারও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তা বাহিনী বলছে, বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top