News Flash

  • Home
  • দেশ
  • শহিদ-ই-আজম ভগৎ সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী
Image

শহিদ-ই-আজম ভগৎ সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : মহান বিপ্লবী শহিদ-ই-আজম সর্দার ভগৎ সিংকে স্মরণ করে তাঁর ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার সকালে মহান বিপ্লবী সর্দার ভগৎ সিংকে স্মরণ করে তাঁর সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করে শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন টুইট করে লিখেছেন, আমি শহীদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। তাঁর সাহস আমাদের অনেক অনুপ্রাণিত করে। আমরা আমাদের জাতির জন্য তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শাহ বলেন, আমি অমর শহীদ ভগৎ সিং-এর পায়ে প্রণাম জানাই, যিনি ভারতের স্বাধীনতা এবং একটি সোনালি আগামীর জন্য হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর জীবন, দেশপ্রেম, সাহস ও জাতির প্রতি উৎসর্গের দৃষ্টান্ত, যুগ যুগ ধরে দেশবাসীকে ‘জাতীয় স্বার্থের সর্বোপরি’ জন্য অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও শহীদ ভগৎ সিংকে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর কথাও উল্লেখ করেন। সীতারামন বলেন, মন কি বাতের ৯৩ তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা হিসাবে চণ্ডীগড় বিমানবন্দরের নাম এখন শহিদ ভগত সিংয়ের নামে রাখা হবে। চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আনন্দিত।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top