News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর-পূর্ব চিনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, মৃত্যু কমপক্ষে ১৭ জনের
Image

উত্তর-পূর্ব চিনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, মৃত্যু কমপক্ষে ১৭ জনের

বেজিং, ২৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্ব চিনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন। বুধবার দুপুর ১২.৪০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব চিনের চাংচুন শহরের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। চাংচুন নিউ এরিয়া ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি হাই-টেক বিভাগে অবস্থিত রেস্তোরাঁয় আগুন লাগে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় আগুন লাগে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন। দমকলের তৎপরতায় বিকেল তিনটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে দমকলের পক্ষ থেকে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top