News Flash

  • Home
  • বিদেশ
  • সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক! যুদ্ধবিমানের বেষ্টনীতে জরুরি অবতরণ
Image

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক! যুদ্ধবিমানের বেষ্টনীতে জরুরি অবতরণ

সান ফ্রান্সিসকো, ২৮ সেপ্টেম্বর (হি.স.): বোমা রাখার ভুয়ো হুমকির জের, যুদ্ধবিমানের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জরুরি অবতরণ করানো হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানকে। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গিয়েছে, তাঁর স্যুটকেসে বোমা রাখা আছে এই হুমকি দেন সান ফ্রান্সিসকো থেকে আসা ওই বিমানেরই এক যাত্রী। তখনই সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রক ৪টি যুদ্ধবিমান দিয়ে ওই যাত্রীবাহী বিমানটিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়।

যদিও পরে দেখা যায় বোমা থাকার দাবির কোনও ভিত্তি নেই। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩৩-এ বোমার হুমকি মিথ্যা বলে যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর ৩৭-এর এক পুরুষ যাত্রী জানায়, তার বহনকারী ব্যাগে বোমা ছিল।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top